আজ আরজি কর কাণ্ডের একবছর, বিচার চেয়ে সিবিআই দফতর ঘেরাও কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : আজ আরজিকরের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর। এখন বিচার পায়নি অভয়ার পরিবার। আজ থেকেই ফের তাপ উত্তাপ বেড়েছে জাস্টিসের। গতকাল রাত থেকেই অনেক জায়গায় চলছে মিছিল। আজ হতে চলেছে নবান্ন অভিযান।  এর আগেই গতকাল বিকালে পথে নামে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

এদিন নিউটাউনে সিবিআই দফতর ঘেরাও কর্মসূচি করে কংগ্রেস। মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁদের বক্তব্য, কাল অভয়া কান্ডের এক বছর, কিন্তু এখনও বিচার হল না। তাহলে এটা সিবিআইয়ের চরম ব্যর্থতা। এই ব্যর্থতার দাবী সিবিআইকে দিতে হবে এমনটাই বক্তব্য কংগ্রেসের। কবে বিচার পাবে অভয়ার পরিবার এমন প্রশ্নও বারবার তুলছে কংগ্রেস।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট  কলকাতার অন্যতম সরকারি মেডিক্যাল কলেজ আরজি কর-এর চার তলার সেমিনার হলে উদ্ধার হয়েছিল এক চিকিৎসক পড়ুয়ার রক্তাক্ত দেহ। ময়নাতদন্তে স্পষ্ট ধর্ষণের পর খুন। কিন্তু এক বছর কেটে গেলেও, সেই ঘটনার তদন্তে কোনও বিচার মেলেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*