রোজদিন ডেস্ক : ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে এক পথসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা রক্ত দেব, কলিজা দেব, কিন্তু বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না। এনআরসি করতে দেব না। অসম থেকে বাংলায় নোটিশ পাঠানো হচ্ছে। কেউ নোটিশ পেলে যাবেন না, গেলে জেলে পুরে দেবে। আমরা আইনজীবী দিয়ে লড়ে নেব।” এছাড়াও একাধিক জায়গায় SIR, NRC নিয়ে বিরোধিতা জানিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সকল দাবিগুলিকে প্রত্যাখ্যান করে বলেছেন, মমতা বাংলায় NRC আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন। তিনি বলেছেন মমতার এই বাংলা ও বাঙালি প্রেম আসলে বাঙালিদের ভয় দেখিয়ে ভোট পাওয়ার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মমতার এই অভিযোগকে রাজনৈতিক প্রচার হিসেবে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “বাংলায় এনআরসি চালু করার কোনও সিদ্ধান্তই হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে আতঙ্ক ছড়িয়ে মানুষকে ভয় দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছেন।” হিমন্ত দাবি করেন, মমতার এই বক্তব্য বাঙালিদের প্রকৃত সমস্যা সমাধানের জন্য নয়, বরং রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য।
তিনি আরও বলেন, “এনআরসি নিয়ে মমতা নাক গলাচ্ছেন। এটা অসমের অভ্যন্তরীণ বিষয়, এবং আমরা আমাদের রাজ্যের নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।”

Be the first to comment