Right to Vote, শীর্ষ আদালতের বিচারপতির মন্তব্যে অক্সিজেন পেলেন বিরোধীরা!

Spread the love

রোজদিন ডেস্ক: নাগরিকদের গণহারে ভোটাধিকার (Right to Vote) থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারের নামান্তর। শীর্ষ আদালতের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার এই মন্তব্যে উজ্জীবিত বিরোধী পক্ষ।
এক অনুষ্ঠানে শীর্ষ আদালতের এই বিচারপতি বলেন, লক্ষ লক্ষ ভারতীয়কে ভোটাধিকার থেকে বঞ্চিত করা বা নিজের দেশেই তাঁদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানিয়ে দেওয়ার যে কোনও পদক্ষেপই স্বভাবতই স্বেচ্ছাচারী। রবিবার হায়দ্রাবাদের আইন বিশ্ববিদ্যালয়ে বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার এই বক্তব্য নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে তাঁর দুই সহ-নির্বাচন কমিশনারের মন্তব্য নিয়ে প্রকাশিত খবরে দেশব্যাপী আলোড়ন উঠেছে। এই প্রেক্ষিতে বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
বিশিষ্ট কংগ্রেস নেতা জয়রাম্ন রমেশ বলেন, নাগরিকদের ভোটাধিকার সংবিধানের মূল ভিত্তির একটি অংশ। মুখ্য নির্বাচন কমিশনার তাঁর পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*