রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) ইস্তফার দাবিতে দেশব্যাপী বিরোধী রাজনৈতিক দলগুলি আন্দোলনে নেমেছে। এই আবহে জ্ঞানেশ কুমারের অস্বস্তি বাড়িয়ে সোমবার ৫ অক্টোবর তাঁকে নিয়ে শুনানি হবে শীর্ষ আদালতে। দুই নির্বাচন কমিশনার কে অন্ধকারে রেখে জ্ঞানেশ কুমার একক ভাবে বহু সিদ্ধান্ত নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে প্রশ্ন তুলে পাটনার বাসিন্দা কুমার সিংহ ও আইনজীবী শৈলেন্দ্র মনি ত্রিপাঠি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচার পতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে এর শুনানি হওয়ার কথা।
আবেদনকারীর বক্তব্য, জ্ঞানেশ কুমার কি এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন? যদি তা না পারেন, তবে তাঁর একক সিদ্ধান্তগুলি বৈধ কিনা আদালত খতিয়ে দেখুক, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
বিশিষ্ট আইনজীবী চাঁদ কুরেশির মাধ্যমে আইনজীবী শৈলেন্দ্র মনি ত্রিপাঠির এই আবেদন শীর্ষ আদালতে জমা পড়েছে। ইতিমধ্যে এই খবর নিয়ে দেশব্যাপী আলোড়ন উঠেছে। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধী পক্ষ, ককরোচ জনতা পার্টি প্রমুখ পৃথকভাবে আন্দোলন করছে। সোমবার শীর্ষ আদালত এই বিষয়ে তাঁদের কি পর্যবেক্ষণ, তার অপেক্ষায় সারা দেশ।

Be the first to comment