রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। এই মর্মে তিনি রাজ্য নেতৃত্বকে নিজের বায়োডাটাও পেশ করেছেন। তাঁর আশা, এবার তাঁকে মনোনয়ন দেবে দল। তের বছরে অন্তত পঞ্চায়েতের প্রার্থীও করা উচিত ছিল বলে আক্ষেপ করেন তিনি। দলের রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে গিয়ে দেখা পাননি। এখন তাঁকে দল প্রার্থী করে কিনা তার অপেক্ষা করছেন।
স্ত্রী রিঙ্কুর প্রার্থী হওয়ার পক্ষে সওয়াল করেছেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। ওঁর প্রার্থী হওয়ার জন্য আবেদন দলের বিবেচনা করা উচিত বলে তিনি মনে করেন।
প্রার্থী হওয়ার জন্য শুধু নিজের বায়োডাটাই না, পছন্দের কেন্দ্রও রিঙ্কু জানিয়েছেন বলে সূত্রের খবর। রাজারহাট, মেদিনীপুর কেন্দ্র তাঁর প্রথম পছন্দ বলে জানা যায়।

Be the first to comment