জন্মদিবসে ঋত্বিক ঘটক ও প্রয়াণদিবসে সুব্রত মুখোপাধ্যায়কে স্মরণ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : আজ ৪ নভেম্বর মঙ্গলবার। কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মবার্ষিকী। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই কিংবদন্তির কাজ ও স্মৃতি রক্ষায় রাজ্য সরকারের উদ্যোগের কথাও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি লেখেন—-
“কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

https://x.com/MamataOfficial/status/1985565167867048228?t=tg-d1g8QPyeHo5JbGvSkJA&s=08
আসন্ন ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই মহান শিল্পীকে সম্মান জানিয়ে তাঁর কালজয়ী সিনেমাগুলি প্রদর্শিত হবে। শুধু তাই নয়, তাঁর ওপর আলাদা একটি প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছে।”
এছাড়া এদিন ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণদিবস। এই উপলক্ষে তাঁকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে তিনি লেখেন—
“প্রবীণ রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণদিবসে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আমার রাজনৈতিক সূচনালগ্নে তাঁর কাছে অনেক শিখেছি।”

https://x.com/MamataOfficial/status/1985550067210862926?t=vM_RzrkHy7LUYvu6UlktZA&s=08

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*