অন্ধ্রপ্রদেশে দুর্ঘটনায় নিহত ৮, আহত ১২

Spread the love

রোজদিন ডেস্ক : অন্ধ্রপ্রদেশের কুর্নুলের চিল্কালাদোনার জাতীয় সড়কে আজ কাকভোরে এক পথ দুর্ঘটনায় শিশু-সহ ৮ জন মর্মান্তিকভাবে প্রাণ হারালেন। আহত হয়েছেন ১২ জন। সূত্রের খবর, চিকমাগালুর থেকে মন্ত্রালয়মে রাঘবেন্দ্র স্বামীর মন্দির দর্শনে যাচ্ছিলেন তাঁরা। একটি বোলেরো গাড়িতে যাওয়ার সময় তা তুমকুরগামী একটি লরিকে ধাক্কা দিলে এই ভয়াবহ দুর্ঘটনা হয়। নিহত ও আহতরা সকলেই বোলেরো গাড়ির যাত্রী। ঘটনাস্থলেই পাঁচ জন প্রাণ হারান। তিন বছরের এক শিশু, পাঁচ জন মহিলা ও দুজন পুরুষ সহ আট জনের মৃত্যু হয়েছে। আজ ভোর তিনটে নাগাদ এই দুর্ঘটনা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় এই দুর্ঘটনা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানান। আহতদের চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*