মধ্য প্রদেশে পথ দুর্ঘটনায় নিহত ৫, গুরুতর আহত ৭

Spread the love

রোজদিন ডেস্ক : 

মধ্যপ্রদেশের নর্মদাপুরমে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় ৫ জন প্রাণ হারালেন। গুরুতর আহত হয়েছেন ৭ জন।

রবিবার গভীর রাতে পিপারিয়া নর্মদাপুরমে রাজ্য সড়কে একটি গাড়ির সঙ্গে ট্রাক্টর ট্রলির সংঘর্ষে ঘটনা স্থলেই পাঁচ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় এই দুর্ঘটনা হয়। গাড়ির আরোহীরা মহেন্দ্রওয়াড়ির বাসিন্দা।

দুটি যানের সংঘর্ষর তীব্রতা এত বেশি ছিল যে টাভেরা গাড়িটির ছিন্ন অংশ রাস্তায় ছড়িয়ে ছিল। ভিতরে দেহগুলি উদ্ধার করতে পুলিশকে রীতিমত বেগ পেতে হয়।

ট্রাক্টর ট্রলিটির পিছনের টায়ার গুলিও কয়েক ফুট দূর মাঠে পাওয়া যায়। আহত সাত জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*