রোজদিন ডেস্ক :
জগদ্দলে গোলমালের ঘটনায় টিএমসি-র কাউন্সিলর গোপাল রাউত সহ চার জনকে গ্রেফতার করলো পুলিশ। গতকাল রাতে টিএমসি – বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয় জগদ্দল। গভীর রাত অবধি উভয় পক্ষে খণ্ডযুদ্ধ চলে। বিজেপি প্রার্থী পবন সিং এর নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ান গুলিবিদ্ধ হন বলে বিজেপির অভিযোগ।
টিএমসি-র পালটা অভিযোগ, বিজেপি নেতা অর্জুন সিং এর বাহিনী তাঁদের মারধর করেছে।
উভয় পক্ষের অভিযোগ – পালটা অভিযোগে উত্তপ্ত জগদ্দলে পুলিশ টিএমসি কাউন্সিলর গোপাল রাউত, কৌশিক দাস, সিকান্দার প্রসাদ ও শ্যামদেব সাউ-কে গ্রেফতার করে। এর প্রতিবাদে স্থানীয় থানার সামনে বিক্ষোভ দেখান টিএমসি সমর্থকরা।
পরিস্থিতি এখনও থমথমে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে। নির্বাচন কমিশন এই ঘটনার রিপোর্ট চেয়েছে বলে জানা যায়

Be the first to comment