আরো ১২

Spread the love
  1. আজ সোমবার বাংলায় শেষ হচ্ছে প্রচার পর্ব। প্রচারে সব শিবিরেই হেভিওয়েটদের ভিড়।
  2. আজ দুপুর তিনটে থেকে মহামিছিল। হাঁটবেন স্বয়ং তৃণমূলনেত্রী।
  3. যাদবপুর থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে গোপালনগরে। থাকবেন দক্ষিণ কলকাতার সব তৃণমূল প্রার্থীরাই।
  4. আজ শেষদিন অভিযেকের চারটি কর্মসূচি। শুরু হরিণঘাটা দিয়ে। তারপর ধনিয়াখালিতে জনসভা। শেষে আরামবাগ ও মহেশতলায় রোড শো।
  5. ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষক হলেন যোগীরাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল।শর্মা। তুমুল জল্পনা রাজনৈতিকমহলে।
  6. ৪ মে-র পর বিজেপির শপথগ্রহণেও মনে হচ্ছে এবার আসতে হবে, সোমবার জগদ্দলের সভায় আত্মবিশ্বাসী মোদি।
  7. বাংলার মানুষের আবেগ, ভালোবাসা তাঁর জীবনের বড় পুঁজি, জগদ্দলে প্রধানমন্ত্রী।
  8. ভাঙড়ে শওকত মোল্লার ওপর হামলা, জখম একাধিক তৃণমূল কর্মী, অভিযোগের তির আইএসএফের দিকে।
  9. মধ্যপ্রদেশে পথদুর্ঘটনায় মৃত ৫, গুরুতর আহত ৭।
  10. দ্বিতীয় দফায় ১৪২ আসনে ২৩২১ কোম্পানি বাহিনী, থাকছে ড্রোন ও বডি ক্যামেরা।
  11. দ্বিতীয় দফার ভোটের আগে গোঘাটে আক্রান্ত তৃণমূল সাংসদ মিতালি বাগ। সোমবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে তাঁর উপর হামলা হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ির কাচ ভেঙে দেয়। গোটা শরীরে কাচবিদ্ধ হন তিনি।
  12. সুপার ওভারে লখনউকে হারিয়ে দ্বিতীয় জয় কলকাতার। ৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৮ নম্বরে রাহানেরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*