রোজদিন ডেস্ক : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর শতবার্ষিকী উপলক্ষে বড়সড় সিদ্ধান্ত মোদি সরকারের। দেশে চালু হল ১০০ টাকার নতুন স্মারক কয়েন। একই সঙ্গে প্রকাশিত হল স্মারক ডাকটিকিটও। এ দু’টিরই আনুষ্ঠানিক উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের ইতিহাসে এই প্রথম ভারতীয় মুদ্রায় স্থান পেলেন ভারতমাতা মূর্তির ছবি ও স্বয়ংসেবকেরা। মোদি সরকারের এই সিদ্ধান্ত এক নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দেবে, এমনই মনে করছেন রাজনীতির কারবারিরা।
নয়াদিল্লির আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে সংঘের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। তিনি সংঘের শতবার্ষিকীতে এই বিশেষ ১০০ টাকার স্মারক কয়েন ও ডাকটিকিট উন্মোচন করেন। তিনি বলেন, ভারত গঠনে সংঘের অবদানের কথা তুলে ধরা হয়েছে এই ডাকটিকিট ও কয়েনে।

স্মারক কয়েনের একদিকে রয়েছে জাতীয় প্রতীক, উল্টোদিকে সিংহের পিঠে ভারতমাতা আর তাঁর সামনে অভিবাদনরত তিন স্বয়ংসেবক। পরে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, ‘সংঘের শতবর্ষ উদযাপনে বিশেষ ডাকটিকিট এবং স্মারক মুদ্রা প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত।

Be the first to comment