ঝাড়ু নিয়ে সাফাই অভিযানে মুখ্যমন্ত্রী 

Spread the love

রোজদিন ডেস্ক :

গঙ্গার ঘাট পরিচ্ছন, দূষণ মুক্ত করতে আজ ঝাঁটা হাতে বাগবাজার ঘাটে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়ও।

সকালে বাগবাজার ঘাটে পৌঁছে প্রথমে মুখ্যমন্ত্রী বৃক্ষরোপণ করেন। মন্দিরে গিয়ে পুজো করেন৷ গঙ্গার ঘাট পরিদর্শন করে ঝাঁটা হাতে তা সাফাই এর কাজ শুরু করেন। এতে হাত লাগান অপর দুই মন্ত্রীও। যা দেখে উৎসাহিত স্থানীয় মানুষ জনও। বছরভর এই কর্মসূচি চলবে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, পুরো কলকাতা, রাজ্যকে পরিস্কার, পরিচ্ছন্ন রাখতে হবে। উন্নয়নের সঙ্গে স্বচ্ছতা ও জারি রাখা হবে। গঙ্গাকে আরও পরিস্কার, দূষণমুক্ত করে নমামি গঙ্গে প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে৷

প্রসঙ্গত আগামী ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিনের সফরে কলকাতা আসছেন৷ তিনি আসার আগে শহরকে সাফ সুতরো করার অভিযানে নেমেছেন মুখ্যমন্ত্রী ও তাঁর সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*