ক্যানিং-এ সওকত মোল্লার ছেলের ক্যাফে ভেঙে দিল পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক :
আগেই সতর্ক করেছিল প্রশাসন। জানানো হয়েছিল সরাতে হবে ক্যানিং-এ সরকারি জমি দখল করে গড়ে তোলা বিশাল ক্যাফে। প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার সেই ক্যাফে আজ সকালে ভেঙে দিল পুলিশ, প্রশাসন। বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই কাজ হয়।
ক্যানিং-এ নদী চর দখল করে গড়ে তোলা হয়েছিল এই বিলাস বহুল ক্যাফে। প্রাক্তন সরকার দেখেও যা দেখেনি।
স্থানীয় মানুষের অভিযোগ, নদীর চরে গড়ে তোলা এই ক্যাফের জন্য এলাকার পরিবেশ, বাস্তু তন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাক্তন শাসক দলের দাপুটে নেতা সওকত মোল্লার ছেলে হওয়ার সুবাদে তা গড়ে তোলেন ইমরান মোল্লা।
এর হদিশ পেয়েই উচ্ছেদের নোটিশ ধরায় প্রশাসন। কিন্তু তা মানা হয় নি। আজ তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোল।
বিশাল বুলডোজার এনে “অরণ্যের কুলে” নামের এই ক্যাফে ভাঙা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*