রোজদিন ডেস্ক: এই রাজ্য সহ সারা দেশে সাড়া জাগানো সারদা চিট ফান্ড কান্ডে (Saradha Case) সংস্থার কর্তা সুদীপ্ত সেন এবার ত্রিপুরাতেও সব মামলায় জামিন পেলেন। এর আগে পশ্চিমবঙ্গে ও তাঁর বিরুদ্ধে আনা মামলাগুলিতে জামিন মিলেছে তাঁর।
ফলত দীর্ঘ তের বছরের বেশি কারাবন্দি থাকা সুদীপ্ত সেনের এবার কারামুক্তি হবে কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।। এই ঘটনায় বহু মানুষ সর্বস্বান্ত হন। সংস্থার বহু এজেন্ট, গ্রাহক আত্মঘাতী হন। সব মিলিয়ে সারদা চিট ফান্ড রাজ্যের আর্থিক অপরাধের এক কালো অধ্যায়।
সূত্রে র খবর, ত্রিপুরায় সুদীপ্ত সেনের বিরুদ্ধে সিবিআই-এর অভিযোগ ছিল।
শীর্ষ আদালত এইদিন বেশ কিছু শর্ত সাপেক্ষে তাঁকে জামিন দিয়েছে।

Be the first to comment