Journalist হওয়ার স্বপ্ন সফল হোল না, না ফেরার দেশে চলে গেলেন পায়েল হালদার

Spread the love

রোজদিন ডেস্ক: বিরল ক্যান্সারে আক্রান্ত হয়েও তিনি লড়াই ছাড়েন নি। স্বপ্ন ছিল সাংবাদিক হবেন। অশোকনগরের সেই লড়াকু তরুণী পায়েল হালদার মঙ্গলবার রাতে চলে গেলেন না ফেরার দেশে। মাত্র ১৯ বছর বয়েসের কলেজ পড়ুয়া বহুদিন ধরে বিরল ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। অদম্য সাহস, মনের জোরে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ হোল মুম্বাইয়ের হাসপাতালে।। সমাজ মাধ্যমে তাঁর কথা জেনে বহু মানুষ চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়েছিলেন।। তাঁদের সবাইকে অশ্রু জলে ভাসিয়ে বিদায় নিলেন পায়েল হালদার। রাতে তাঁর প্রয়াণের খবরে সমাজ মাধ্যমে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*