প্রকাশ্যে এল নারী বিরোধী বিজেপির আসল চেহারা, তীব্র আক্রমণে শশী পাঁজা

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপি নারীদের সম্মান দিতে জানে না। এরা নারী বিরোধী। এরা চায় না বাংলার নারীদের জন্য কোনও ভালো কাজ হোক। বেটি পড়াও বেটি বাঁচাও-এর নামে এরা আসলে মেয়েরা এগিয়ে যাক, সেটাও চায় না।তাদের এই মানসিকতাই সামনে চলে এলো আরও একবার। বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত প্রকাশ্য সভা থেকে যে ভাবে লক্ষীর ভান্ডার-এর বিরোধিতা করে নিদান দিয়েছেন তার কড়া সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা। রবিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি যে নারী বিরোধী তা ফের প্রমাণ হয়ে গেল। ওই বিজেপি নেতা প্রকাশ্যে যেভাবে নিদান দিচ্ছেন, যে মহিলারা তৃণমূলকে ভোট দিতে যাবেন, লক্ষীর ভান্ডার পান তাদের স্বামীরা যেন তাদের ঘরে আটকে রাখে। এভাবে তারা মেয়েদের আটকে রাখতে চায়। এভাবেই মেয়েদের অবহেলা, অসম্মান করে বিজেপি। এটাই বিজেপির সংস্কৃতি, এটাই বিজেপির আসল মুখ।
এর আগে বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত নিদান দেন, এলাকার পুরুষরা যাতে স্ত্রী-দের ঘরে বন্দি করে রাখেন, যাতে তাঁরা ঘাসফুলে ভোট দিতে না পারেন। তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পর যখন স্ত্রী-রা তৃণমূলকে ভোট দিতে যাবেন, সেই সময় যেন স্বামীরা তাঁদের স্ত্রীদের ঘরে বন্দি করে রাখেন। বিজেপি নেতার এই বক্তব্যের পরই তীব্র বিতর্ক শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিজেপির সংকল্প জনসভার মঞ্চ থেকে এমনই বিতর্কিত মন্তব্য করেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*