প্রতিবেদন: অনুমতি ছাড়া ভিন রাজ্যে মোটা টাকার বিনিময়ে রক্ত ও প্লাজমা পাচার করেছে রাজ্যের কয়েকটি বেসরকারি ও সরকারি ব্লাড ব্যাঙ্ক। এমনকী নিয়ম ভেঙে রক্তদান শিবিরে রক্তদাতাদের থেকে নির্দিষ্ট পরিমানের থেকে বেশি রক্ত নেওয়া হয়েছে। অনুমতি ছাড়া হয়েছে একের পর এক রক্তদান শিবির। এই সব অভিযোগের তদন্তে সোমবার হাজরা মোড়ের একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে অভিযান চালান স্বাস্থ্য দফতরের কর্তারা। সেখানে রক্ত সংগ্রহের নামে ধরা পড়েছে ব্যাপক বেনিয়মের অভিযোগ। রক্তদাতাদের থেকে নিয়ম অনুযায়ী ৩৫০ এমএল রক্ত নেওয়ার কথা। কিন্তু হাজরার ব্যাঙ্কে ৫০০ এমএল রক্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কয়েকদিন আগে এই নিয়ে কড়া নির্দেশিকা জারি করা হয়। যেখানে ছাড়া ভিন রাজ্যে রক্ত ও প্লাজমা পাঠানো কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে রাজ্যে রক্তদান শিবিরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এরই মধ্যে অভিযোগের তদন্তে বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে অভিযান চালানো হচ্ছে। তেমনই হাজরা মোড়ের এই ব্লাড ব্যাঙ্কে স্বাস্থ্য দফতরের কর্মীরা বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন। তখনই কিছু তৃণমূল নেতা, মন্ত্রীদের নাম লেখা স্ট্যাম্প ও স্লিপ উদ্ধার হয়। এগুলি কোথাও, কীকাজে ব্যবহার করা হতো, এখন জানার চেষ্টা চলছে। রক্ত পাচারের সঙ্গে এসবের কোনও ঢ়োগ আঋে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শ্বারদ্বত মুখোপাধ্যায় বলেছেন, আগেই তল্লাশি শুরু হয়েছে। এবার সব বন্ধ করে দেওয়া হল। এখন থেকে কোনও রক্ত গ্রহণ করে থাকলে কাউকে দেওয়া হবে না। নিয়ম অনুযায়ী সকলকে চলতে হবে। আমরা একটি প্রাইভেট ব্লাড ব্যাঙ্কে তল্লাশি চালিয়েছি। আরও কয়েকটিতে হবে। কেউ রেহাই পাবে না।

Be the first to comment