Bengaluru তে আত্মঘাতী বিজ্ঞানী, নেপথ্যে কাজের চাপ,দাবি পরিবারের

Spread the love

রোজদিন ডেস্ক: বেঙ্গালুরুতে এ ডি এ তে কর্মরত বিজ্ঞানী শরদ কটিয়ার (৪৭) আত্মঘাতী হয়েছেন। সীগেহেল্লির এক বাড়ির চারতলা থেকে তিনি ঝাঁপিয়ে পড়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারান। পরিবারের অভিযোগ, কর্মক্ষেত্রে প্রবল কাজের চাপে তিনি মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। সেকথা জানার পর ও কাজের চাপ বিন্দুমাত্র কমেনি।
এ ডি এ অবশ্য এই অভিযোগ মানে নি। শুধুমাত্র কাজের চাপে তিনি আত্মহত্যা করেন নি বলে দাবি তাদের।
ওই বাড়িতে শরদ কটিয়ার পরিবার নিয়ে থাকতেন। তাঁর এই অকাল প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
কেন তিনি এই চরম পথ নিলেন, পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*