Gyanesh Kumar না সরা অবধি তাঁদের প্রতিবাদ চলবে : রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে বা প্রধানমন্ত্রী তাঁকে অপসারণ না করা অবধি এস আই আর নিয়ে তাঁদের প্রতিবাদ আন্দোলন চলবে। মঙ্গলবার বিরোধী নেতা রাহুল গান্ধী দৃঢ় ভাবে এই কথা জানিয়ে দেন। এইদিন দিল্লির ত্রিলোকপুরী তে জন সুনাই কর্মসূচি তে অংশ নিয়ে তিনি বলেন, এস আই আরের সময় এখানে চারটি বুথে বেআইনি ভাবে ৪১৬ জন ভোটারের নাম বাদ দিয়েছে।
এই কর্মসূচি তে রাহুল গান্ধীর সঙ্গে সিপি আই এম এল নেতা দীপঙ্কর ভট্টাচার্য, যোগেন্দ্র যাদব প্রমুখ ছিলেন।
প্রথমে তাঁরা ভোট চুরি র বিষয় টি তুললেও এখন সারা দেশ তা বলছে। রাহুল গান্ধী বলেন, দেশে কি হচ্ছে? নির্দিষ্ট কয়েকজন বিলিওনিয়ার এর স্বার্থ দেখা ছাড়া সাধারণ মানুষ, গরিব মানুষের কোন ও অধিকার ই মানা হচ্ছে না। প্রত্যেকের ভোট দানের অধিকার আছে, এখন লক্ষ লক্ষ মানুষ, বিশেষত গরিব মানুষের সেই অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। তাঁরা এই অন্যায়, অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়বেন বলে বিরোধী নেতা জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*