প্রচার শেষ, সাত জেলার ১৪২ আসনে ৪১০০১টি বুথে ভোটগ্রহণ বুধবার

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৭টি জেলার মোট ১৪২টি আসনে আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোটগ্রহণ করা হবে। এই দফায় নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, কলকাতা—এই জেলাগুলি অন্তর্ভুক্ত। সোমবারই ছিল এই দফায় প্রচারের শেষ দিন। নির্বাচন কমিশন ভোটের জন্য মোট ৪১০০১টি বুথ খোলা রয়েছে। এর মধ্যে ৩৯ হাজার ৩০১টি প্রধান এবং ১ হাজার ৭০০টি অক্সিলিয়ারি বুথ। শহরাঞ্চলে ১৪ হাজার ২১৮টি এবং গ্রামাঞ্চলে ২৫ হাজার ৮৩টি কেন্দ্র থাকবে। এরমধ্যে ৮ হাজার ৮৪৫টি সম্পূর্ণ মহিলা পরিচালিত। এছাড়া ২৫৮টি মডেল বুথ এবং ১৩টি বিশেষ ভাবে সক্ষম কর্মী পরিচালিত কেন্দ্র রাখা হয়েছে। গড়ে প্রতিটি কেন্দ্রে ভোটার সংখ্যা ৭৮৫। এই দফায় মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ২২০ জন মহিলা। আয়তনের নিরিখে সবচেয়ে বড় কেন্দ্র কল্যাণী এবং সবচেয়ে ছোট জোড়াসাঁকো। ভোটার সংখ্যার বিচারে সবচেয়ে বড় কেন্দ্র চুঁচুড়া, আর সবচেয়ে ছোট ভাটপাড়া। প্রার্থী সংখ্যার দিক থেকে ভাঙড় কেন্দ্রে সর্বাধিক ১৯ জন প্রার্থী রয়েছেন, আর গোঘাটে সবচেয়ে কম ৫ জন প্রার্থী। ভোটারদের মধ্যে সার্ভিস ভোটারের সংখ্যা ৩৯ হাজার ৯৬১। বিশেষ ভাবে স্বক্ষম ভোটার রয়েছেন ৫৭ হাজার ৭৮৩ জন। ৮৫ বছরের বেশি বয়সী ভোটার ১ লক্ষ ৯৬ হাজার ৮০১ জন এবং ১০০ বছরের ঊর্ধ্বে ভোটার ৩ হাজার ২৪৩ জন। ১৮ থেকে ১৯ বছর বয়সী নতুন ভোটারের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ৬৬৮।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*