রোজদিন ডেস্ক: জনগণনায় স্বনথিভুক্তি র ক্ষেত্রে পশ্চিম বঙ্গ শীর্ষে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন।
সরকারি সূত্রে প্রকাশ শনিবার ১৫ আগস্ট অবধি রাজ্যে ৫৩ লক্ষ ১৩ হাজার ৫৮৯ টি পরিবার এই স্ব শুমারিতে নথিভুক্ত হয়েছে।গত ১ আগস্ট মুখ্যমন্ত্রী নিজে স্ব শুমারি করে রাজ্যে এই প্রকল্পের সূচনা করেন।
কিন্তু অনেকেই তা পারেন নি বলে সাংবাদিক রা জানান। সূত্রের খবর, বিপুল সংখ্যক
মানুষ ই মোবাইল / কম্পিউটারে এই কাজ করতে পারেন নি। সার্ভার ঠিক মত কাজ না করা, ওটিপি না মেলা, ক্যাপচা না আসা ইত্যাদি নানা সমস্যা হওয়ায় তা সফল হয় নি।
সরকারি সূত্রে প্রকাশ, মালদা ও উত্তর ২৪ পরগণা স্ব শুমারির কাজে এগিয়ে আছে।
এবার ই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ হচ্ছে। এরপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর অবধি বাড়ি বাড়ি গিয়ে এই কাজে যুক্ত কর্মীরা জনগণনার কাজ করবেন।
মূলত শিক্ষক শিক্ষিকাদের এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষক সংগঠন প্রশ্ন তুলেছেন। শিক্ষক, শিক্ষিকারা এই কাজ করলে পড়াশোনা ব্যাহত হবে বলে তাঁদের অভিযোগ।
এই নিয়ে আদালত ও উদ্বেগ ব্যক্ত করেছে।

Be the first to comment