রোজদিন ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে অজানা পানীয় পান করে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। বিষ মদ না অন্য কিছু পান করে এই মৃত্যু, পুলিশ বলতে পারেনি। স্থানীয় সূত্রের খবর, তিন জন অজানা পানীয় পান করে অসুস্থ হয়ে পড়েন।। তাঁদের পদ্মেরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রা সঞ্জয় হালদার কে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের একজন চিকিৎসা চলাকালীন শেষ নিশ্বাস ফেলেন। কিভাবে এই মৃত্যু হোল তদন্ত হচ্ছে।

Be the first to comment