ধূপগুড়িতে এই প্রথম ভোট দিলেন সাতজন বৃহন্নলা

Spread the love

রোজদিন ডেস্ক : সমাজের অনেকের চোখে তাঁরা এখন ও ব্রাত্য। আজ ধূপগুড়িতে সাত বৃহন্নলার প্রথমবার ভোট দানে তৈরি হল এক নয়া ইতিহাস।
১৪ নম্বর ওয়ার্ডের এই বুথে প্রথমবার এক সঙ্গে তাঁরা ভোট দিতে আসেন। আত্মবিশ্বাসে উজ্জ্বল, দৃপ্ত পদক্ষেপে তাঁদের আগমনকে করতালি দিয়ে স্বাগত জানান উপস্থিত ভোটার রাও। নাগরিক হিসাবে নিজেদের এই অধিকার স্বীকৃতি পাওয়ায় দৃশ্য ত খুশি তাঁরা। আবেগরুদ্ধ স্বরে বলেন, এতদিন নিজেদের ব্রাত্য বলে মনে হোত। এবার অনুভব করলেন, তাঁদের ও সিদ্ধান্ত নেওয়া, মতদানের অধিকার আছে, প্রথমবার ভোটার কার্ড হাতে পেয়ে, নিজেদের ভোটদানের অধিকার প্রয়োগ করে আপ্লূত তাঁরা।
খুশি সাধারণ ভোটাররাও। বৃহন্নলাদের অধিকারকে স্বাগত জানান তাঁরাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*