একে একে প্রকাশ্যে আসছে মনোজিতের একাধিক কীর্তি; জানলে চমকে যাবেন!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- একে একে প্রকাশ্যে আসছে মনোজিতের আরও কীর্তি। ২০১৮ সালের মার্চ মাসে মনোজিতের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সাউথ ক্যালকাটা ল কলেজের দুই ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ আনে এই মনোজিত মিশ্রের বিরুদ্ধে। কলেজ ক্যাম্পাসের পাশাপাশি বাড়িতে গিয়েও ভয় ও হুমকি দেওয়ার অভিযোগ মনোজিতের বিরুদ্ধেই। গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ ২০১৮ সালের ১৮ই মার্চ। সেই অভিযোগ পত্রের কপি এবার প্রকাশ্যে। অভিযোগ জানানোর পর ও গোপন জবানবন্দিও দিয়েছিলেন ছাত্রীরা।

এছাড়াও জানা যাচ্ছে, ২০২২ কলেজ পাসের পরেও নিয়মিত ক্যাম্পাসে যাতায়াত ছিল প্রাক্তন পড়ুয়ার। প্রশ্ন উঠেছে, কার জোরে এত দাপট এই মনোজিতের? কার সুপারিশে চুক্তিভিত্তিক নিয়োগ? পাস আউটের পরেও কেন কলেজ ছাড়তে চায়নি মনোজিত? উঠে আসছে একাধিক প্রশ্ন।

সূত্রের খবর, টাকা লেনদেনের মাধ্যমে অনেককে এই কলেজে সুযোগ পাইয়ে দিত মনোজিত। এরই সঙ্গে রাজনৈতিক কেরিয়ারকে আরও মজবুত করাই ছিল তার প্রধান উদ্দেশ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*