SFI Vs ABVP: যাদবপুরে হামলার ঘটনায় দায়ের হল মামলা, দ্রুত শুনানির আর্জি খারিজ

Spread the love

প্রতিবেদন: SFI Vs ABVP : বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে বিজেপি সমর্থিত এবিভিপির বহিরাগতরা এসএফআই-এর পড়ুয়াদের ওপর হামলা চালায়। এই অভিযোগে রাত থেকেই উত্তপ্ত ক্যাম্পাস। এই সংঘর্ষের ঘটনা নিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা।

বুধবার রাতের অশান্তির জেরে ক্যাম্পাসে উত্তেজনা থাকায় দ্রুত শুনানির আর্জি জানানো হয় আদালতে। তবে বিচারাধীন একটি মামলার সঙ্গে এই ঘটনাকে যুক্ত করে জরুরি ভিত্তিতে শুনানির যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দেয় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। বুধবারের সংঘর্ষ নিয়ে পৃথক মামলা দায়ের করার নির্দেশ দেয় আদালত।

বিশ্ববিদ্যালয়ের জিবি মিটিংকে কেন্দ্র করে বুধবার রাতে ঘটনার সূত্রপাত। অভিযোগ জোর করে ক্যাম্পাসে ঢুকে বামপন্থী ছাত্র সংগঠনের ওপর হামলা করে এবিভিপি। তারপর এসএফআইয়ের পাল্টা মারে গুরুতর জখম হয় এবিভিপির সমর্থকরা। রাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্যাম্পাসেই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, পড়ুয়াদের আটকে রাখা হয়, তাদের লক্ষ্য করে আগুন ছোড়া হয়। ঘটনায় দু’তরফেই বেশ কয়েকজন জখম হন। ঘটনার পর থেকেই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে দু’পক্ষই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*