রোজদিন ডেস্ক :
বিশাখাপত্তনমে (Vishakhapatnam) শিক্ষিকার মারে এক খুদে পড়ুয়ার মৃত্যু র গুরুতর অভিযোগ উঠেছে। মাত্র ছয় বছরের প্রণয় তেজার পরিবারের অভিযোগ, হোমওয়ার্ক না করায় স্কুলের এক শিক্ষিকা তাকে লাঠি দিয়ে মারেন। আজ সকালে স্কুলে যাওয়ার সময় সে সুস্থই ছিল, আনন্দ করে স্কুলে গেছে। শিশুর বাবা জানান, স্কুল থেকে কোন খবরও দেয়নি, তিনি অন্যর কাছে খবর পেয়েছেন। ওয়ান টাউনের এই লিটল গার্ডেন স্কুলের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের খবর, শিক্ষিকার মারে ছোট্ট প্রণয় অসুস্থ হয়ে পড়লে তাকে কিং জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরিবার সেখানে গিয়ে তার মৃত্যুর খবর পান। এই মর্মান্তিক ঘটনায় ক্ষুব্ধ পরিবার স্কুলের সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে প্রনয়কে শিক্ষিকা মারধর করছেন, দেখতে পান।
পুলিশ তদন্ত করছে। শিশুটির ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Be the first to comment