১০টা

Spread the love
  1. এবার বন্যা রুখতে মাস্টারস্ট্রোক শুভেন্দু-সরকারের। বৃহস্পতিবার আরামবাগে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকের পরই পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ জানান, ১২০০ কোটি টাকা ব্যয়ে আরামবাগের জন্য আলাদাভাবে মাস্টারপ্ল্যান হচ্ছে। দ্রুত কাজ শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
  2. দীর্ঘ চার মাস বন্ধ থাকার পরে অবশেষে খুলতে চলেছে কার্শিয়াংয়ের লংভিউ চা বাগান। সম্প্রতি কর্তৃপক্ষের তরফে শ্রমিকদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। ফলে অচলাবস্থা কাটিয়ে বাগান পুনরায় চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
  3. পরিবহন মন্ত্রী অর্জুন সিং বলেন, “মোটর ভ্যানে দূষণ হচ্ছে। এটা আমরা পুরোপুরি বন্ধ করে দেব। আমি স্পষ্ট বলছি, এটা আমরা চালাতে দেব না। আমি এক মাস-দেড় মাস সময় দিয়েছি। আপনারা পিক-আপ ভ্যান কিনুন। রেজিস্ট্রেশন করুন। আমরা আগেই বলেছি প্রত্যেকটা বিধানসভায় ১০০টা অটো, ম্যাজিক গাড়িগুলি, যেখানে আট-নয়জন বসতে পারে, আমরা পারমিট দেব। সরকারি নিয়ম মেনে করলে কোনও অসুবিধা হবে না। কাউকে পাঁচ পয়সা দিতে হবে না। কোনও ইউনিয়ন, কোনও গুণ্ডাকে এক পয়সা দেবেন না। সরকারি নিয়ম মেনে আইনের শাসনের মধ্যে থাকুন।
  4. বেআইনিভাবে এক লক্ষ টাকার বিনিময়ে শিশুপুত্র কেনাবেচার অভিযোগ। আসানসোলে এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন আসানসোল উত্তর ধাদকার লালবাংলো এলাকার বাসিন্দা তথা রাজ্য সরকারের রেশন ডিলার বিনোদ কুমার গুপ্তা ও তাঁর স্ত্রী বাবিতা গুপ্তা এবং মধ্যস্থতাকারী অশোক ভওয়ালকা।
  5. ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব) আপ্তসহায়ক রামপদ মান্না সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পড়ল হোডিং। শুধু তাই নয় সাংসদের বিরুদ্ধেও পড়ল পোস্টার।
  6. তোলাবাজির অভিযোগে গোলাবাড়ি থানার পুলিশ উত্তর হাওড়ার তৃণমূলের প্রাক্তন বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সুজিত সিং ওরফে শ্যাম। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
  7. উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক মৃত্যু এক ছাত্রীর। বৃহস্পতিবার সকালে গার্লস হস্টেল থেকে উদ্ধার হলো ঝুলন্ত দেহ। মৃতের নাম তৃষা সাহা (২৩) । তিনি M.Sc ফার্স্ট ইয়ারের ছাত্রী।
  8. চম্পাহাটিতে ফের বাজি ‘কারখানায়’ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। যদিও পুলিশের দাবি, ঘটনায় আহতের সংখ্যা দুই।
  9. ঝাড়ফুঁকের অছিলায় নাবালিকার সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো আউশগ্রাম থানার পুলিশ। ধৃতের নাম গিয়াসউদ্দিন শেখ।
  10. বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*