রোজদিন ডেস্ক :
পুজোর আগেই এন সি পি আই এর ১৭ জন সাংসদ সরাসরি বিজেপি তে যোগ দেবেন, কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়ার এই বক্তব্য নিয়ে আজ দিনভর রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে ওঠে।
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়ে দেন, বিজেপির কাদের সঙ্গে ওঁদের কথা হয়েছে তিনি জানেন না। আর এই বয়েসে ডিম খেতে তিনি রাজী নন। তিনি যে সাবেক তৃণমূল, অধুনা এন সি পি আই সাংসদদের বিজেপি তে মিশে যাওয়ার পক্ষে নন, তার স্পষ্ট ইঙ্গিত দেন।
এন সি পি আই নেতা সুদীপ ব্যানার্জি ও সাংসদ জগদীশ বসুনিয়ার বক্তব্য কে গুরুত্ব দেননি। জানান, উনি যা বলেছেন তা ওঁর ব্যক্তিগত মতামত, বিজেপির সঙ্গে সরাসরি মিশে যাওয়ার কোন ও সিদ্ধান্ত হয় নি।
শমীক ভট্টাচার্য ও সুদীপ ব্যানার্জি উভয়েই পৃথকভাবে অস্বীকার করলেও জগদীশ বসুনিয়া নিজের অবস্থান বদলান নি। দলের নেতৃত্বের অজান্তে তিনি এত কথা কিভাবে বলেন, তা নিয়ে ও রাজনৈতিক মহলে প্রশ্ন অব্যাহত।
আর রাজ্যে পালাবদলের পর যে দ্রুততার সঙ্গে সাবেক তৃণমূলের কুড়ি সাংসদ মমতা ব্যানার্জির হাত ছেড়ে এন সিপি আই এর মত অখ্যাত, অস্বীকৃত দলে যোগ দিয়েছেন,এর নেপথ্যে বিজেপির ভূমিকা আছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। তিন সংখ্যালঘু সাংসদ ছাড়া বাকিদের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা ও কারও চোখ এড়ায়নি। তাঁরা এনডিএ র বৈঠকে ও যোগ দিয়েছেন। এখন দল নেতা সুদীপ ব্যানার্জি অস্বীকার করলেও সাবেক তৃণমূলের ১৭ সাংসদ বিজেপিতে যোগ দিতে পারেনই বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment