রোজদিন ডেস্ক: পুজোর পর রাজ্যে বাস ভাড়া বাড়তে চলেছে! আজ পরিবহন মন্ত্রী
অর্জুন সিং এই ইঙ্গিত দেন। বাস ভাড়া সহ নানা বিষয়ে তিনি সোমবার সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধি দের সঙ্গে বৈঠক করেন। পরে জানান, রাজ্যে দীর্ঘ দিন বাস ভাড়া বাড়েনি।। যাত্রী, বাস মালিক উভয়ের স্বার্থে তা বাড়ানো উচিত।।
পুজোর পর ভাড়া বৃদ্ধি নিয়ে বিশদ আলোচনা হবে বলে অর্জুন সিং জানান। বামেরা ও প্রাক্তন সরকার ভাড়া বাড়াতে না দেওয়ায় রাজ্যে পরিবহন ক্ষেত্রে সমস্যা বেড়েছে বলে তিনি মনে করেন।
প্রসঙ্গত, প্রাক্তন সরকারের আমলে সরকারি ভাবে বাস ভাড়া না বাড়লেও করোনা কালের পর থেকে বেসরকারি বাসে উঠলেই দশ টাকা ন্যুনতম ভাড়া দিতে হয়। যাত্রীরা ও এতে আপত্তি করেন না। তবে সরকারি বাসে আগের ভাড়া ই বলবৎ আছে।। নতুন সরকার পুজোর পর ভাড়া নিয়ে কি সিদ্ধান্ত নেয়, তাই এখন দেখার।

Be the first to comment