Gang Rape Case – তদন্ত কারী আধিকারিকের রহস্য মৃত্যু! হাবড়ায় চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক: উত্তর ২৪ পরগণার হাবড়া থানার এস আই বিশ্বনাথ সেনের ( ৫৭) রহস্য মৃত্যু নিয়ে সোমবার চাঞ্চল্য দেখা দেয়।
এইদিন পুলিশ ব্যারাক থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান।। মৃত বিশ্বনাথ সেন এক নাবালিকার গণধর্ষণের মামলার তদন্ত করছিলেন।।রবিবার রাত অবধি তিনি এর তদন্ত করেন বলে প্রকাশ। কেন তিনি আত্মঘাতী হলেন, তাঁর সহকর্মী রা ভেবে পাচ্ছেন না।।বারাসতের এস পি জে, মার্সি তাঁর মৃত্যুতে শোক ব্যক্ত করে বলেন, উনি অত্যন্ত দক্ষ অফিসার ছিলেন।
স্থানীয় সূত্রের খবর, মহেশতলার বাসিন্দা বিশ্বনাথ সেন কর্মসূত্রে হাবড়ায় থাকতেন। রবিবার রাতে ই এক কিশোরী নিখোঁজ হয়। পরে অচেতন অবস্থায় একটি জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে চার যুবক ধর্ষণ করে বলে অভিযোগ।। দুজনকে পুলিশ গ্রেফতার করে। হাবড়ার এস আই বিশ্বনাথ সেন রবিবার গভীর রাত অবধি এই ঘটনার তদন্ত করছিলেন। কেন তিনি সোমবার আত্মহত্যা করলেন তা নিয়ে বিস্মিত এলাকার মানুষ ও। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ মনে করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*