রোজদিন ডেস্ক: রাজস্থানের পুর ভোটে জয়ের ধারা অব্যাহত থাকলেও একটি ওয়ার্ডে শাসক বিজেপি প্রার্থী মাত্র ১ ভোট পাওয়ায় রাজনৈতিক মহল বিস্মিত। এক ই পরিস্থিতি প্রধান বিরোধী কংগ্রেসের ও। তাঁদের এক প্রার্থী ও একটি ওয়ার্ডে মাত্র ১ টি ভোট পেয়েছেন। সমাজ মাধ্যমে যা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। সোমবার রাজস্থানে সদ্য সমাপ্ত পুর নির্বাচনের ভোট গণনা শুরু হয়। শাসক বিজেপি এগিয়ে থাকলেও ভিডওয়ানা – কুচামন জেলার পর্বতসর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী কৈলাস চন্দ্র মাত্র একটি ভোট পান। তিনি ওই কেন্দ্রের ভোটার ও নন।। অন্যদিকে নাগৌর জেলার রিয়ানবাড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের মজিদ মহম্মদ ও মাত্র ১ টি ভোট পেয়েছেন।
আর এল পি র প্রার্থী ওম প্রকাশ সিন্ধরি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি ভোট ও পান নি। প্রার্থীর অভিযোগ, পরিবার সহ তাঁদের দশটি ভোট ছিল। সেখানে তিনি কি করে শুন্য পান? এর জন্য ইভি এমের কারচুপি কে দায়ী করেছেন তিনি।
রাজস্থানের ৩০৯ টি পুর ও স্থানীয় সংস্থার এই নির্বাচলে দশ হাজারের বেশি কাউন্সিলর পদে নির্বাচন হয়।। রাত অবধি পাওয়া খবরে বিজেপি এগিয়ে আছে। দ্বিতীয় স্থানে কংগ্রেস ও তৃতীয় স্থানে নির্দল প্রার্থীরা আছেন
নিট প্রশ্নপত্র ফাঁস এর প্রতিবাদে উত্তাল হয়েছিল রাজস্থানের বিভিন্ন এলাকা। শাসক বিজেপি পুর নির্বাচনে জয়ের ধারা ধরে রাখায় অনেকটা ই স্বস্তি তে শাসক দল।

Be the first to comment