বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, জমা দিলেন মনোনয়ন পত্র, সাথে ছিলেন সুকান্ত – শুভেন্দু

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার মনোনয়ন পেশ করেন। আর কেউ মনোনয়ন দেননি। তাই বিনা লড়াইয়ে রাজ্য বিজেপির সভাপতি মুকুট মাথায় রাখলেন শমীক ভট্টাচার্য ।তবে বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব কি মিটবে? রাজনৈতিক মহলে চলছে গুঞ্জন।

এদিন মনোনয়ন পেশ করেন শমীক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত উল্লেখ্য, আগে থেকেই শোনা যাচ্ছিল শমীক ভট্টাচার্যের নাম। সেই জল্পনার অবসান হল এদিন। দিল্লি থেকে ফিরে বুধবার দুপুর দু’টোয় মনোনয়ন পেশ করেন শমীক। মনোনয়ন জমা দেওয়ার পর রাজ্য বিজেপির পুরনো দপ্তর মুরলি ধর সেন লেনে যান তিনি। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আর কোনও মনোনয়ন জমা না পড়ায় শমীক ভট্টাচার্যই রাজ্য বিজেপির সভাপতি হলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*