মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায় ভৌমিক নিখোঁজ

Spread the love

পিয়ালী:

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের একমাত্র পুত্র শুভ্রাংশু রায়। শুভ্রাংশ নিজেও বীজপুরের বিধায়ক ছিলেন। শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা নেপাল ভ্রমণে গিয়েছিলেন। কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা রায় ভৌমিক একাই একটি ভ্রমণ সংস্থার সঙ্গে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল মানস সরোবর যাত্রা। গতকাল নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষ হতাহত, অনেকেই নিখোঁজ। হড়পা বানে, নেপালে যে প্রলয় দেখা দিয়েছে তারপর থেকে শর্মিষ্ঠার সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। স্বামী শুভ্রাংশ দূতাবাসের সঙ্গে নবান্নে ট্রাভেল কোম্পানি সঙ্গে বিভিন্ন ভাবে স্ত্রীর খবর নেওয়ার চেষ্টা করছেন। দুর্ভাগ্যজনকভাবে এখনো কোনো খবর মেলেনি। শর্মিষ্ঠা সুস্থভাবে ফিরে আসুন, সকলের প্রার্থনা এটাই।

শুভ্রাংশুর সঙ্গে আমরা টেলিফোনে কথা বলি। যন্ত্রণাক্লিষ্ট গলায় তিনি বলেন এখনো কোন খবর মেলেনি। আমরা সব জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*