Return To West Bengal, অন্য রাজ্য, বিদেশে যাওয়াদের আহবান মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্য রাজ্য, বিদেশে যাঁরা কাজ করতে গেছেন, তাঁদের ফিরে আসার আহবান জানালেন। আজ নিউ টাউনে এক নামী তথ্য প্রযুক্তি সংস্থার কার্যালয় উদ্বোধন করে তিনি বলেন, রাজ্যের ডবল ইঞ্জিন সরকার শিল্প ও কর্মসংস্থানের নতুন পরিবেশ তৈরি করেছে। আগামী দিনে কাজ বা চাকরির জন্য রাজ্যের যুব সমাজকে আর রাজ্যের বাইরে যেতে হবে না।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে নতুন করে তৈরি করাই তাঁদের লক্ষ্য। এখানকার যুব সমাজ কাজ, ব্যবসা চায়, নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ চান তাঁরা। রাজ্যে প্রতিভার কোন অভাব নেই জানিয়ে তিনি বলেন,উপযুক্ত কর্মসংস্থানের অভাবেই তাঁরা অন্য রাজ্য, বিদেশেও চলে যান৷ রাজ্যে নতুন শিল্প, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে প্রসারের মাধ্যমে এই পরিস্থিতি বদলের চেষ্টা হচ্ছে৷

এই নয়া কার্যালয়কে রাজ্যের প্রতি শিল্পমহলের আস্থার প্রতীক বলে তিনি মনে করেন।

আনন্দ নিকেতন নামাঙ্কিত এই প্রকল্পে প্রায় ৫৮০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মুখ্যমন্ত্রীর আশা, আগামী দিনে এখানে বহু জন কাজের সুযোগ পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*