রোজদিন ডেস্ক: রাজ্যে প্রচারে এসে দুর্নীতি, নারী সুরক্ষা ইত্যাদি নিয়ে বিজেপি র সঙ্গে এক ই বন্ধনীতে টি এম সি কেও রেখে
তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী।
এতে ক্ষুব্ধ শাসক দল।।
বিদায়ী শিল্পমন্ত্রী শশি পাঁজা এর পালটা রাহুল গান্ধী কে আক্রমণ শানিয়ে বলেন, কে বিজেপি কে রুখতে পারে, তা এই রাজ্য ই দেখিয়ে দেবে।তারপর দেখবে সারা দেশ।
রাহুল গান্ধী কে তীব্র কটাক্ষ করে তিনি আরও বলেন,যখন তাঁদের ( টি এম সি র) নেতাদের ই ডি, সি বি আই ডাকে, রাহুল গান্ধী তখন নিজের পোষ্যদের বিস্কুট খাওয়া তে ব্যস্ত থাকেন!
রাহুল গান্ধী আজ রাজ্যে তিন টি জনসভাতে ই বলেন, এখানে মমতাজি ই বিজেপি কে পথ করে দিয়েছেন, উনি না, একমাত্র কংগ্রেস ই বিজেপি -আর এস এসের বিরুদ্ধে লড়ছে বলে ও জোরালো ভাবে দাবি করেন।
এর পালটা শশি পাঁজা প্রশ্ন তোলেন, তবে মহারাষ্ট্র, হরিয়ানা ইত্যাদি রাজ্যে কংগ্রেস হারলো কেন? একমাত্র মুখ্যমন্ত্রী ই বিজেপি র বিরুদ্ধে লড়ছেন বলে তিনি দাবি করেন।

Be the first to comment