রোজদিন ডেস্ক : ফের কমিশনের কোপে রাজ্যের ৫ পুলিশ আধিকারিক। শনিবার এসডিপিও ডায়মন্ড হারবার-সহ মোট পাঁচ পুলিশ আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবারের নতুন এসডিপিও হিসেবে বিজয় যাদবকে নিয়োগ করল কমিশন। তিনি কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সে ছিলেন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে আনা হল অভিষেক মজুমদারকে। তিনি এতদিন আলিপুরদুয়ারের জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। এছাড়াও ডায়মন্ড হারবার ও ফলতার আইসি এবং উস্তি থানার ওসিকেও একই সঙ্গে সরিয়ে দিয়েছে কমিশন। প্রসেনজিৎ করকে ডায়মন্ড হারবারের আইসি ও পার্থসারথী ঘোষকে ফলতার আইসি-র দায়িত্ব দেওয়া হয়েছে। রাহুল কুমার হলেন উস্তি থানার নতুন ওসি।

Be the first to comment