ফুটবল খেলতে গিয়ে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিলং-এর সাংসদ

Spread the love

রোজদিন ডেস্ক : ফুটবল খেলতে খেলতে আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মেঘালয়ের শিলং এর সাংসদ রিকি আজ সিংকোন। মাত্র ৫৪ বছর বয়েসে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন তিনি। আচমকা এই খবরে শিলং-এ গভীর শোকের ছায়া নামে। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, উপ মুখ্যমন্ত্রী প্রেস্টন তিনসং-সহ তাঁর দল, বিরোধী দলের নেতা, অনুগামীরা দ্রুত হাসপাতালে যান।
তিপ্রা মথা নেতা প্রদ্যোত বিক্রম মাণিক্য-সহ বিশিষ্ট নেতারা তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ।
উত্তর পুর্ব বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন তিনি অর্থনীতির অধ্যাপক ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে সর্বত্র গভীর শোকের ছায়া নামে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*