আমেরিকায় দীর্ঘ ৪০ দিনের শাট ডাউন অবসানের প্রয়াস

Spread the love

রোজদিন ডেস্ক : 
আমেরিকায় দীর্ঘ শাট ডাউন অবসানে এবার সেনেটে চুক্তি হল।। ওই দেশের ইতিহাসে এটিই সব থেকে দীর্ঘ শাটডাউন, এর ফলে সরকারি স্তরে অচলাবস্থা চলায় বহু মানুষ অসুবিধায় পড়েছেন।কয়েক লক্ষ সরকারি কর্মী বেতন পাননি, বহু মানুষ ছাঁটাই হয়েছেন, কোপ পড়েছে খাদ্য সুরক্ষা প্রকল্পেও, এবার এর অবসানে মার্কিন সেনেটররা উদ্যোগী হলেন। গতকাল রাতে ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাটদের মধ্যে উচ্চ পর্যায়ের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। যা এই জট খোলার পক্ষে সহায়ক হতে পারে। তবে এই ক্ষেত্রেও ভোট প্রদান সমস্যা সমাধানের চাবিকাঠি হলে তা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশ্লিষ্ট মহলে সংশয় আছে।
গতকাল উভয় পক্ষের বৈঠকে যে সব চুক্তি হয়েছে, এর মধ্যে শাটডাউন কালীন ছাঁটাই হওয়া কর্মীদের কাজে নেওয়া ইত্যাদি বিষয় আছে।
সূত্রের খবর, এই চুক্তি সেনেটে অনুমোদিত হওয়ার পরও বেশ কিছু ধাপ পেরোতে হবে। কবে এই শাট ডাউন উঠবে আমেরিকার আমজনতা এখন তার অপেক্ষায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*