রোজদিন ডেস্ক :
অস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া এক চিকিৎসকের বাড়ি তল্লাশি করে ৩০০ কেজি-র বেশি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। যা দেখে রীতিমত তাজ্জব পুলিশও। এই বিশাল পরিমাণ বিস্ফোরক দিল্লি-সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টির
ছক কষা হচ্ছিল বলে পুলিশের অনুমান।
এই বিষয়ে ধৃতকে ম্যারাথন জেরা করছে পুলিশ। এর সঙ্গে জঙ্গি যোগ থাকার সম্ভাবনা আছে বলে তাঁরা মনে করেন।
আজ ফরিদাবাদ পুলিশ কমিশনার সতেন্দ্র কুমার জানান, এখানে ধৌজ এলাকায় এক শিক্ষায়তনে তিনি পড়ান। মুজাম্মিল নামের এই চিকিৎসককে কয়েক দিন আগে সন্ত্রাস বিরোধী অভিযানে ধরা হয়। জম্মু কাশ্মীর ও ফরিদাবাদ পুলিশের যৌথ অভিযানের সময় তাঁকে গ্রেফতার করা হয়।
গতকাল বেশ কিছু এলাকায় তল্লাসি চালিয়ে তিনশো কেজি-র বেশি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে তা আরডিএক্স নয় বলে তিনি জানান। সম্ভবত এটি অ্যামোনিয়াম নাইট্রেট। এর পাশে বিস্ফোরণে ব্যবহৃত হয় এমন বহু সরঞ্জামও মিলেছে বলে ফরিদাবাদের সি পি জানান।
এর মধ্যে প্রায় ২০ টি টাইমার, ব্যাটারি সহ টাইমার ইত্যাদি আছে। এই ছাড়া বহু আগ্নেয়াস্ত্র, গুলি ইত্যাদিও মিলেছে।
এক চিকিৎসকের ভাড়া নেওয়া বাড়িতে এত বিপুল পরিমাণ বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র ইত্যাদি মেলায় বিস্মিত পুলিশ। কোথা থেকে এই সব তাঁর বাড়িতে এলো, কে বা কারা তা রাখতো, তাঁর জ্ঞাতসারে এই সব হত কিনা সব কিছু খতিয়ে দেখছে পুলিশ ও তদন্তকারীরা।

Be the first to comment