হাসপাতালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে গেলেন শুভেন্দু অধিকারী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি।

উল্লেখ্য, প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত হয়ে বর্তমানে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তমলুকের সাংসদ। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে এখনই চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না।

সোমবার গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে দেখে এসে সুকান্ত জানিয়েছিলেন, তাঁর আশা, চলতি মাসেই হাসপাতাল থেকে মুক্তি পাবেন তমলুকের বিজেপি সাংসদ। শুভেন্দু অধিকারীও তেমনটাই মনে করছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি সাংসদের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই দলে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার, কার্ডিওলজি, পালমোনোলজি, এন্ডোক্রিনোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি ও সার্জারির বিশিষ্ট চিকিৎসকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*