রোজদিন ডেস্ক : কলকাতা উচ্চ আদালত SIR নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করলো। এই বিষয়ে আবেদনকারী আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আজ থেকে রাজ্যে এসআইআর শুরু হচ্ছে। জরুরি ভিত্তিতে শুনানি গ্রহণের জন্য তিনি আর্জি জানান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানিয়ে দেন, এই মুহুর্তে দ্রুত শুনানির কোন প্রয়োজন নেই। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে বলে তিনি জানান।
গতকালও একই আবেদন জানানোর পর তা খারিজ হয়ে যায়। পরপর দুদিন তা খারিজ হওয়ায় কিছুটা হলেও ব্যাকফুটে আবেদনকারীরা।
এর আগে আইনজীবি পিন্টু কারারও এসআইআর নিয়ে মামলা দায়ের করেছিলেন।
অন্যদিকে শীর্ষ আদালতেও এসআইআর সংক্রান্ত মামলা চলছে। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে আজ তার শুনানি হতে পারে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনও গতকাল সিদ্ধান্ত নিয়েছেন তাঁরাও এসআইআর নিয়ে আদালতে যাবেন।
এরই মাঝে আজ রাজ্যে এসআইআরের কাজ শুরু হয়ে গেছে। বহু বাড়িতে ফর্ম নিয়ে বিএলও-রা চলেও গেছেন।

Be the first to comment