Skull In Meat Shop! গঙ্গাসাগরে চাঞ্চল্য!

Spread the love

রোজদিন ডেস্ক: গঙ্গাসাগরে এক মাংসের দোকান থেকে মাথার খুলি উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা দেখা দিয়েছে। ছড়িয়েছে আতঙ্ক। পুলিশ এই নিয়ে তদন্ত করছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা ও।
সূত্রে র খবর, আজ গঙ্গাসাগরের কৃষ্ণনগর বাজারে মাংসের ব্যবসায়ী আয়ুব আলি শেখ স্থানীয় এক বাসিন্দা কে একটি ব্যাগ দেন। তা খুলে শিউরে ওঠেন তিনি। প্রথমে ভেবেছিলেন অন্য কাউকে মাংস দেওয়ার জন্য ব্যাগ টি দেওয়া হয়েছে।
মাথার খুলি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। মাংসের দোকান দার জানান,তাঁর নাবালক ছেলে নদীর ধারে তা পেয়েছে৷ খবর পেয়ে পুলিশ আসে। আইয়ুব আলি শেখ কে আটক করে জিজ্ঞাসাবাদ করে। খুলিটি মানুষ না অন্য প্রাণীর তা খতিয়ে দেখতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।৷ মাংসের ব্যবসায়ী এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত হওয়ায় এতে রাজনীতির রঙ ও লেগেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*