Snake Bite, মেদিনীপুরে চলতি বছরে সর্পবন্ধু-সহ মৃত্যু ১৭ জনের

Spread the love

রোজদিন ডেস্ক :
প্রবল বৃষ্টি, সঙ্গে জমা জল। গ্রাম বাংলার বিভিন্ন এলাকায় বাড়ছে সাপের উপদ্রব ও। চলতি বর্ষার মরসুমে পশ্চিম মেদিনীপুরে সাপের কামড়ে (Snake Bite) ১৭ জনের প্রাণহানি হয়েছে। চিকিৎসক মহল এর জন্য ওঝাদের কাছে যাওয়াকে দায়ী করেছেন। সাপের কামড়ে চটজলদি হাসপাতালে না নিয়ে অনেকে ওঝার কাছে যান। অবৈজ্ঞানিক চিকিৎসাই এই সব মৃত্যুর জন্য দায়ী বলে তাঁরা মনে করেন।
সম্প্রতি মেদিনীপুরের ধেড়ুয়ায় সর্পবন্ধু তপন কুমার সিংহ (৫৪) সাপের কামড়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারান। সূত্রের খবর, কুকুরমুড়ি এলাকায় এক বিষধর সাপ ধরে তাকে ডাব্বায় ভরার সময় অসাবধানতাবশত সাপটি তাঁকে ছোবল দেয়। তিনি দ্রুত হাসপাতালে না গিয়ে বাড়ি ফিরে যান। এরপর হাসপাতালে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। তাঁর এই অকাল প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
এই বছর মেদিনীপুরে বারোশো জন কে সাপে কামড়েছে। যা গত বছরের থেকে কম বলে সরকারের দাবি। সাপের ছোবল নিয়ে ব্যাপক সচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*