LANDSLIDE IN FARAKKA: ফরাক্কায় রেললাইনে ধস, দাঁড়িয়ে একাধিক দূরপাল্লার ট্রেন, আংশিক বিপর্যস্ত রেল চলাচল

Spread the love

প্রতিবেদন: নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে। এর জেরে এমনিতেই নাজেহাল আম জনতা। এবার তার সঙ্গে জুড়ল রেল-ভোগান্তি। বৃহস্পতিবার ভোর থেকে এই টানা বৃষ্টির জেরে বিপত্তির মুখে পূর্ব রেলের হাওড়া-মালদহ ডিভিশন। বৃহস্পতিবার ভোররাতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় (LANDSLIDE IN FARAKKA) বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল। এই ঘটনায় চরম ভোগান্তির শিকার হাজার হাজার রেলযাত্রী। এখনও পর্যন্ত যা খবর, ফরাক্কার বল্লারপুরে দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল। পিছনে রয়েছে ইন্টারসিটি এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেসও। এছাড়াও আরও অনেক দূরপাল্লার।ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, কলকাতা দিক থেকে উত্তরবঙ্গ যাওয়ার পথে, ফরাক্কা ব্যারেজের ঠিক আগে আপ লাইনে ধস নামে। আচমকাই মাটি বসে যায়। কয়েক দিন ধরে চলা অবিরাম বৃষ্টির কারণে রেললাইনের নিচের মাটি নরম হয়ে ধসেছে বলেই অনুমান করছেন রেলের ইঞ্জিনিয়াররা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ আধিকারিক ও কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতির কাজ শুরু চলছে বলেই খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*