অমৃতা ঘোষ, কলকাতা :- গাঙ্গুলী পরিবারের নতুন প্রজন্মের মধ্যে এবার চার হাত এক হলো স্নেহার। সৌরভ গাঙ্গুলীর দাদা ও সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলী ও নৃত্যশিল্পী মোম গাঙ্গুলীর একমাত্র কন্যা স্নেহার বিয়ে হলো। পাত্র হলেন নিখিল ক্ষীরসাগর। স্নেহা গাঙ্গুলীর পড়াশোনা ও চাকরি জীবন আমেরিকায়। সেখানেই জেনেটিক্স নিয়ে রিসার্চ করছেন স্নেহা। সুদূর বিদেশেই স্নেহা খুঁজে পান তার মনের মানুষটিকে। ভার্জিনিয়ার শেনানডোয়া ন্যাশনাল পার্কে স্নেহাকে প্রথম বিয়ের প্রস্তাব দেন নিখিল ক্ষীরসাগার। ৩ বছর আগে যেদিন তাঁদের প্রথম আলাপ হয়েছিল ঠিক সেই দিনটাকেই তিনি বেছে নিয়েছিলেন বিশেষ মুহূর্তের সাক্ষী হিসেবে। নিখিল মহারাষ্ট্রের ছেলে। এখন তিনিও থাকেন ওয়াশিংট ডিসি-র বাল্টিমোরে। কিছুদিন আগেই নিখিল ও স্নেহার বাগদানও সম্পন্ন হয়। তারপরই পরিবারের উপস্থিতিতে বিয়ে সারলেন তারা।





বহুদিন পরে সেই অনুষ্ঠান থেকেই ফের একসঙ্গে দেখা গেল স্নেহার বাবা ও মা স্নেহাশিস ও মোম গাঙ্গুলী কে। মেয়ের বাগদান থেকে শুরু করে বিবাহ পর্যন্ত পরিবারের সকলের সাথে প্রত্যেক মুহূর্তেই দেখা গিয়েছে স্নেহা গাঙ্গুলীর মা মোম গাঙ্গুলীকে। পরিবারের এই নতুন প্রজন্মের বিয়ে উপলক্ষে সৌরভ গাঙ্গুলী ও তাঁর স্ত্রী এবং নৃত্যরশিল্পী ডোনা গাঙ্গুলীর সাথে দেখা গিয়েছে মোম গাঙ্গুলীকেও। একমাত্র দিদির জীবনের বিশেষ মুহূর্ত গুলি খুব আনন্দে কাটিয়েছেন সানা গাঙ্গুলীও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিখিলকে পরিবারে স্বাগত জানিয়েছেন সানা।
স্নেহা গাঙ্গুলীর বাবা স্নেহাশিস গাঙ্গুলী বেশ কয়েক মাস আগে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়ের সাথে। পরিবারের এই বিশেষ মুহূর্তে খুবই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকতে দেখা গিয়েছে স্নেহাশিস গাঙ্গুলীর দ্বিতীয় স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কেও।


**রোজদিনের তরফে নব দম্পতিকে জানাই শুভেচ্ছা**

Be the first to comment