বালেশ্বরের ছাত্রী আত্মঘাতীর ঘটনায় আজ কংগ্রেসের ডাকে বনধ চলছে, জানুন আপডেট

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ওড়িশার বালেশ্বরে ফকির মোহন কলেজের ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনায় গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন এক ছাত্রী। অভিযোগ ঐ কলেজেরই এক অধ্যাপকের বিরুদ্ধে। এই ছাত্রীর মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিরোধী দলগুলি একত্রিত হয়েছে। এই নিয়ে কংগ্রেস ও আরও ৭টি বিরোধী দলের সমর্থনে ওড়িশা বনধ-এর ভালোই প্রভাব পড়ল। বৃহস্পতিবার সকাল থেকেই ভুবনেশ্বর, বালেশ্বর-সহ ওড়িশার বিভিন্ন অংশে স্বাভাবিক জনজীবন প্রভাবিত হয়েছে।

বনধের জেরে বাস পরিষেবা বিঘ্নিত হয়েছে, ফলে বহু মানুষ সমস্যায় পড়েন। আবার ভদ্রকে চেন্নাই-কলকাতা মহাসড়কে ট্রাক এবং অন্যান্য যানবাহন আটকে থাকে। ভদ্রকে সকাল থেকেই দোকানপাট বন্ধ ছিল। ময়ূরভঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বনধ সমর্থকরা।

ওড়িশার কংগ্রেস ইনচার্জ অজয় কুমার লাল্লু বলেছেন, “ওড়িশার মেয়েকে ন্যায়বিচার দেওয়ার জন্য কংগ্রেস দল রাস্তায় নেমেছে। এই ঘটনায় গোটা দেশ লজ্জিত। বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল কোথায়? মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।” ওড়িশা কংগ্রেসের সভাপতি ভক্তচরণ দাস বলেছেন, “আটটি বিরোধী দলের হাজার হাজার কর্মী নিজ নিজ জেলায় বিক্ষোভ করছেন। ওড়িশা বনধের প্রতি আমরা বিশাল সমর্থন পাচ্ছি। জনসাধারণও বনধকে সমর্থন করছে এবং নির্যাতিতার জন্য ন্যায়বিচার দাবি করছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*