রোজদিন ডেস্ক, কলকাতা:- শুক্রবার দুপুরে দুর্গাপুরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে বেলা ২টো ৩৫ মিনিটে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে যাবেন দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে। নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছবেন বেলা ৩টে নাগাদ। সেখানে দুটি মঞ্চ করা হয়েছে প্রধানমন্ত্রীর জন্য। ৩টে থেকে ৩টে ৩০ পর্যন্ত সরকারি অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দুর্গাপুর সফরের প্রস্তুতি তদারকি করতে শহরে পৌঁছেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, সতীশ ধন্দ, সৌমিত্র খাঁ, লক্ষণ চন্দ্র ঘোরুই সহ স্থানীয় বিজেপি নেতারা। থাকতে পারেন দিলীপ ঘোষও। একদিনের জন্য দুর্গাপুরে এসে সবকিছু তদারকি করে গিয়েছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল।
বৃহস্পতিবার দুর্গাপুরে যাবেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। দুপুর তিনটে থেকে একটি সাংবাদিক সম্মেলন করবেন। প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোদীর সভায় থাকবেন বলেও জানা গিয়েছে।

Be the first to comment