‘এখন ২২ মিনিটেই সিদ্ধান্ত নিতে পারি’, কংগ্রেসকে খোঁচা অপারেশন সিঁদুরের পর মোদির প্রথম মন্ত্রীসভার বৈঠক থেকে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আগে সিদ্ধান্ত নিতে বেশ কয়েকদিন সময় লেগে যেত। কিন্তু এখন আমরা মাত্র ২২ মিনিটেই সিদ্ধান্ত নিতে পারি। অপারেশন সিঁদুরের পর প্রথম পূর্ণ মন্ত্রীসভার বৈঠক থেকে কংগ্রেসকে খোঁচা দিয়ে অপারেশন সিঁদুরের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অপারেশন সিঁদুরের সাফল্যের পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত হলো প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠক। প্রায় সাড়ে তিন ঘণ্টার এই বৈঠকে প্রতিরক্ষা, প্রশাসন ও উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, “বিশ্ব ভারতের প্রতিক্রিয়া ও শক্তি দেখেছে। আমাদের দেশীয় অস্ত্রভাণ্ডার এখন আন্তর্জাতিক মানের। আধুনিক যুগে যুদ্ধ মিনিটের মধ্যে শুরু হতে পারে—আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাও ততটাই সজাগ ও প্রস্তুত।”
এরপরই প্রধানমন্ত্রী বলেন, “গোটা বিশ্ব আমাদের শক্তি দেখেছে। আগে সিদ্ধান্ত নিতে বেশ কয়েকদিন সময় লেগে যেত। কিন্তু এখন আমরা মাত্র ২২ মিনিটেই সিদ্ধান্ত নিতে পারি।”
এছাড়াও, তিনি মন্ত্রীদের নির্দেশ দেন, সরকারি প্রকল্পের সাফল্যের বিস্তারিত তথ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রকে জমা দিতে। এই তথ্যের ভিত্তিতে সরকার একটি বুকলেট প্রকাশ করবে। মন্ত্রীদের বলা হয়, সোশ্যাল মিডিয়ায় সরকারের কাজের প্রচার বাড়াতে।
এছাড়াও, মোদী মন্ত্রীদের নির্দেশ দেন, পিছিয়ে পড়া রাজ্য গুলিতে গিয়ে ২৪ ঘণ্টা পরে থাকতে হবে। যাতে প্রকল্পের বাস্তব রূপায়ণ যাচাই করা যায়।
উল্লেখ্য, চলতি বছর বিহারে বিধানসভা নির্বাচন, এবং পরের বছর ছাব্বিশে বাংলা সহ দেশের বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগেই ভোট প্রচারের অস্ত্র হিসাবে এনডিএ সরকারের ১১ বছরের কাজের তুলনামূলক মূল্যায়ন এবং ইউপিএ সরকার ও এনডিএ সরকারের খতিয়ান তুলে ধরে প্রচারে নামতে চাইছেন মোদি। আর তাই, আগামী দিকনির্দেশ নিয়েও আলোচনা হয় এই বৈঠকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*