মাওবাদীদের সঙ্গে যোগ থাকার অভিযোগে যে সমাজকর্মীদের গৃহবন্দি করে রাখা হয়েছিল, তাঁদের মধ্যে তিনজনের জামিন নাকচ করে দিলো কোর্ট

Spread the love

মাওবাদীদের সঙ্গে যোগ থাকার অভিযোগে যে সমাজকর্মীদের গৃহবন্দি করে রাখা হয়েছিল, তাঁদের মধ্যে তিনজনের জামিন নাকচ করে দিয়েছে কোর্ট। শনিবার তাঁদের পাঠানো হল পুলিশ হেপাজতে।  তিনজন হলেন ভার্নন গঞ্জালভেস, অরুণ ফেরেইরা ও সুধা ভরদ্বাজ।  তাঁরা ৬ নভেম্বর অবধি পুলিশ হেপাজতে থাকবেন।

২৮ অগাস্ট দেশ জুড়ে তল্লাশি চালিয়ে মোট পাঁচজন সমাজকর্মীকে গ্রেফতার করে পুনে পুলিশ। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের গৃহবন্দি রাখা হয়। তেলুগু কবি ভারভারা রাও এখনও বাড়িতেই বন্দি আছেন।  তাঁর জামিনের আবেদনের শুনানি হবে হায়দরাবাদ হাইকোর্টে। অপর ধৃত সমাজকর্মী গৌতম নওলাখার বিরুদ্ধে অভিযোগ বাতিল করে দিয়েছে দিল্লি হাইকোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*