নেপালে বন্ধ সমাজমাধ্যম, ক্ষোভ আমজনতার

Spread the love

রোজদিন ডেস্ক : প্রতিবেশী নেপালে ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ সব সমাজমাধ্যম বন্ধ করেছে সরকার। এর ফলে নেপালের সাধারণ মানুষ ক্ষুব্ধ। তাদের অভিযোগ, পরিবার-পরিজনদের অনেকেই বিদেশে থাকেন, সমাজমাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ সব থেকে সহজ। প্রধানমন্ত্রী ওলি-র নেতৃত্বাধীন সরকার আচমকা এর ওপর নিষেধাজ্ঞা জারি করায় তারা ক্ষুব্ধ।

অন্যদিকে সরকারের দাবি, বিভিন্ন সমাজমাধ্যম সংস্থাগুলিকে সরকারিভাবে নথিবদ্ধ করার জন্য বারবার বলা হলেও তারা শোনেনি। এর জন্য তা বন্ধ করা হয়েছে। সরকারি নিয়মনীতি মেনে চললে তাদের ওপর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। যদিও আমজনতা তা মানতে নারাজ। অন্যদিকে সরকারও নিজেদের সিদ্ধান্তে এখনও অবিচল। বহুদিন ধরেই তারা সমাজমাধ্যমগুলিকে নথিবদ্ধ করার কথা বলে আসছে। যদিও নেপালে এর আগেও সমাজমাধ্যমে বিভিন্ন রকম তথ্য, খবর ইত্যাদি নিয়ে শীর্ষ আদালতে প্রচুর মামলা হয়েছে। যা নিয়ে জেরবার সরকারও। সমাজমাধ্যমগুলি যাতে সঠিক, সত্যনিষ্ঠ হয় এই উদ্দেশ্যে সংসদে বিলও আনা হয়েছে। তবে আমজনতার একাংশের অভিযোগ, বিরোধী মত ইত্যাদির ওপর নজরদারি চালানোই সরকারের উদ্দেশ্য।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ডিজিটাল যুগে সমাজমাধ্যম তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। তা বন্ধ করায় ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে নেপালে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*